রাজশাহীর বাঘায় আ.লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৯টায় উপজেলা আ.লীগের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ম্যুারালে পুস্পতবক অর্পণ শেষে কেক কাটা হয়। পরে জেলা আ.লীগের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপজেলা আ.লীগ সংযুক্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সদস্য মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এদিকে উপজেলার আড়ানী পৌর, বাঘা পৌর, আড়ানী ইউনিয়ন, বাজুবাঘা ইউনিয়ন, গড়গড়ি ইউনিয়ন, মনিগ্রাম ইউনিয়ন, বাউসা ইউনিয়ন, চকরাজাপুর ইউনিয়ন, পাকুড়িয়া ইউনিয়ন আ.লীগ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভার্চুয়াল সভায় মিলিন হন।