দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত“দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯” দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার কর্মকর্তা ইনচার্জ হাবিবুল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মাহবুুবুল আলম।কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ ইউপি সচিব ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।