নাসিরনগরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে তপন রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা মোঃ ওয়াহেদুল্লাহ,খাজাউর রহমান মোল্লা,সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা অঞ্জন কুমার দেবসহ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মাওলানা এখলাছুর রহমান।