পাবনার চাটমোহরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস ও থ্যালাসেমিয়া রোগিদের চিকিসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার। এ সময় সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম,ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলার ৫০জন রোগির মাঝে ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।