দিঘলিয়া উপজেলার মমিনপুর-কামারগাতী এলাকার আতাই নদীর ভাঙ্গনে পড়েছে। আতাই নদী পাড়ের এই রাস্তাটি ভাঙ্গলে কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের মমিনপুর-কামারগাতী রাস্তাটি আতাই নদীর পাড়ে অবস্থান এবং এ রাস্তাটি এলাকায় বেড়িবাঁধ হিসেবে কাজ করে। বর্তমানে আতাই নদীর জোয়ারের পানির তোড়ে এ রাস্তাটি ভাঙ্গতে শুরু করেছে। রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে রাস্তাটি ভেঙ্গে যেতে পারে। রাস্তাটি ভেঙ্গে জোয়ারের পানি ঢুকে কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে। প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে এই জনপদের ঘরবাড়ি,রাস্তাঘাট, মাছের ঘের, পানের বরজ, গাছ-পালা, গবাদী পশু-পখির। তাই রাস্তাটি মেরামতের জন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসনসহ খুলনা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।