বগুড়ার আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা মামলার অসামী আজিজুল হক (৪৫) কে পুলিশ গত রোববার রাতে গ্রেপ্তার করে বগুড়া আদালতে প্রেরন করেছে। আজিজুল হক উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র।
আদমদীঘির সাওইল পশ্চিম পাড়ার এক গৃহবধুকে উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র আজিজুল হক প্রায় ওই গৃহবধুকে কু প্রস্তাব দিয়ে আসছিলেন। গত (১৭ মে) দুপুর দেড়টার সময় গৃহবধু তার বাবার বাড়ীতে যায় এ সময় লম্পট আজিজুল হক দেখতে পেয়ে কিছুক্ষন পর তার বাবার বাড়ীতে গৃহবধুর মাতাকে খোজার নাম করে বাড়ীতে প্রবেশ করে। গৃহবধুকে একা দেখে টাকার প্রলোভন দিলে টাকা নিতে অস্কৃতি জানালে ভিকটিমকে জোড় পূর্বক তার বাবার শয়ন ঘড়ে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় গৃহবধু চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে কৌশলে আজিজুল হক পালিয়ে যায়। এ ঘটনায় গত (২৫ মে) গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্দকারী কর্মকর্তা এস আই প্রদীপ বলেন ধর্ষনের চেষ্টা মামলায় আসামি আজিজুল হক কে গ্রেফতার করে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।