ইসলাম (২৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভিখালী গ্রামের আবু তালেব এর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে-সোমবার (২১জুন) সকাল সাড়ে ৯টার দিকে জাহিদুল ইসলাম তাদের নিজ বাড়ীতে লাগানো আম পাড়তে গাছে ওঠে। ওই আম গাছের উপর দিয়ে বৈদ্যুতিক তারের লাইন যাওয়ায় আম পাড়তে গিয়ে তারের সাথে ডালে বাড়ি খেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনা স্থানে সে মারা যায়। পরে খবর পেয়ে সাতক্ষীরার সদর সার্কেল শামসুল হক ও কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল কবীর ঘটনা স্থান পরিদর্শন করেন। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।