পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা কাজীপাড়া গ্রামে স্বামীর উপর অভিমান করে ৭ মাসের সন্তান রেখে কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছে এক মা। নিহত ওই নারী হলেন জগদলা কাজীপাড়া গ্রামের আঃ মালেকের স্ত্রী সাথী খাতুন (২৪)। সোমবার চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে,গত রোববার সকালে গৃহবধূ সাথী বাবার বাড়ি যাবার জন্য স্বামীর কাছে বায়না ধরে। এতে তার স্বামী সম্মতি না দেওয়ায় দু’জনের মধ্যে ঝগড়া বেধে যায়। স্ত্রীকে আঃ মালেক গালমন্দ করেন। এর কিছুক্ষণ পরে সাথী স্বামীর উপর অভিমান করে সবার অগোচরে ঘরে রাখা কীটনাশক বিষপান করে। ঘটনাটি জানার পর পরিবারের লোকজন প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন জানান,সামান্য বিষয় নিয়ে এ ধরণের ঘটনা করো কাম্য নয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।