ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকায় একটি কুড়ার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন কুড়ার গোডাউন মালিক মোহাম্মদ আলমগীর।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার জানান,রোববার দিনগত রাত সাড়ে বারটার দিকে বিদ্যুতের শর্ট সাকিট থেকে উপজেলার আলমনগর এলাকায় আলমগীর হোসেনের কুড়ার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।ততক্ষনে কুড়ার গোডাউনে থাকা অন্তত তিনলক্ষ টাকার কুড়া পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে পুড়ে যাওয়া কুড়ার গোডাউনের মালিক মোহাম্মদ আলমগীর জানান, এই গোডাউনে আমার দশ লক্ণষ টাকার কুড়া রক্ষিত ছিল।এটি পড়ে যাওয়ায় আমি সম্পুর্ন নিস্ব হয়েে গেছি। আমি এখন কি করব বুঝতে পারছিনা। আমি এ বিষয়ে সরকাওে সহযোগিতা ছাই।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার আরো জানান,ফায়ার সার্ভিস সময়মত ঘটনাস্থলে না পৌছালে ক্ষয়ক্ষতি আরো বেড়ে যেত। ফায়ার সার্ভিসের সগযোগিতায় স্থানীয় লোাকজন অন্তত পাচলক্ষ টাকার মালঅমাল উদ্দার করেছে।