গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো ১৩জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৩জন, চাঁপাইনবাবগঞ্জের ৬জন, নাটোরের ৩জন এবং নওগাঁর একজন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬জনই করোনার উপসর্গ নিয়ে ৬জন করোনা পজেটিভ এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।
রামেক হাসপাতালেরর পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬২ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৪৫ জন রয়েছেন।
এনিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০২ জন। এরমধ্যে রাজশাহীতে ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০জন, নাটোরের ৩০ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৫, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার দুজন রয়েছেন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৭৭টি নমুনা পরীক্ষায় ২০৬জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৪৩ দশমিক ১৯শতাংশ।
নাটোরে একটি নমুনায় একজনের পজোটিভ আসে। শনাক্তের হার শতভাগ। চাঁপাইনবাবগঞ্জের, ৭৮ নমুনায় ৩৮জনের পজেটিভ আসে, শনাক্তের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ।