পুঠিয়ায় বহুল আলোচিত ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে হত্যা মামলার ৯ মাসের মধ্যে থানা পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। মামলায় ১৩ জন অভিযুক্তর আসামীর নাম উল্লেখ থাকলেও, পুলিশের তদন্ত প্রতিবেদনে ২০ জনের নাম উঠে এসেছে। এ ঘটনায় থানা পুলিশ ১০ জন আসামীকে আটক করেছে। বাকি ১০ জন আসামি পলাতক রয়েছেন। বাদীর অভিযোগ. পুলিশ কতজন আসামি আটক করেছেন, এবং ঘটনার সাথে কতজন আসামি জড়িত তা আমাদের জানানো হয়নি। আর আদালতে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি জানানো হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালক আবু তালেব হত্যা মামলার চার্জশিট গত ৬ জুন আদালতে জমা দেওয়া হয়েছে। বাদী মামলার এজাহারে ১৩ জন আসামীর নাম উল্লেখ করে ছিল। কিন্তু আমাদের তদন্তে এই ঘটনার সাথে মোট ২০ জন ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পেয়েছি। আর এই ঘটনার সাথে জড়িত ১০ জনকে ইতোমধ্যে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকিদের পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে। নিহত আবু তালেবের স্ত্রী ও মামলার বাদি নারগিস বেগম বলেন,আমরা খুব গরীব মানুষ। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলে আমার স্বামী। বর্তমানে তিনি না থাকার কারণে, ছোট তিনটি ছেলে-মেয়েকে নিয়ে কষ্টে ভেতর জীবনযাপন করছি। থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ বলে ছিলেন, তারা আমাকে সঠিক বিচার পাইয়ে দিবেন। যার কারণে,এই ঘটনায় কতজন আসামি আটক হয়েছে। তা আমি জানি না। আর চার্জশিট হয়েছে কিনা তা আমার জানা নেই। মোট কতজনের নাম দেওয়া হয়েছে তা আমি জানি না। থানা থেকে আমাকে কিছুই জানো হয়নি। উল্লেখ্য,গত বছর ১৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ট্রাকচালক আবু তালেব রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ট্রাকে মাল নিয়ে পুঠিয়ার দিকে আসছিলেন। তাহেরপুর এলাকায় ট্রাকের নিচে একটি ছাগল পড়ে মারা যায়। এরপর ওই এলাকার ২০/২৫ জনের একটি দল ট্রাকটিকে ধাওয়া করে বাসুপাড়া এলাকায় আটক করেন। পরে তারা চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন ট্রাক চালককে মুমূর্ষ অবস্থায় পুঠিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করে ছিলেন। সে সময় পুলিশ ঘটনার সাথে জড়িত ৫ জনকে ও পরে বিভিন্ন সময় আরো ৫ জনকে আটক করেছেন। নিহত আবু তালেব বাগাতিপাড়া উপজেলার ওয়ালিপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। সে গত কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া তেল পাম্প এলাকায় শ্বশুরবাড়ীতে বসবাস করে আসছেন।