রায়গঞ্জে পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়িকে আটক করে জেলা হাজতে প্রেরণ করেছেন রায়গঞ্জ থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জোবায়দুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চান্দাইকোনা পূর্ব পাড়া এলাকা থেকে ২ জনকে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করেন। আটকরা হলেন চান্দাইকোনা বাজার এলাকার মোহাম্মাদ আলীর ছেলে সৈকত ফিরোজী (৩৬) ও পার্শ্ববর্তি বগুড়া জেলার শেরপুর উপজেলার বেলগাড়ি গ্রামের মোঃ বাছেদ আলীর ছেলে মোঃ সোহেল সেখ (৩৫)। এ সময় চান্দাইকোনা ঘোষ পাড়া এলাকার গোপিনাথ চক্রবর্তির ছেলে আনন্দ চক্রবর্তি (৩২) পালিয়ে যায়। এ ব্যাপারে শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮সনের ৩৬(১) সারনি ১৯(ক)/৪১ ধারায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু আহসান রাসেল বাদি হয়ে ৩ জনকে আসামী করে রায়গঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলা নং ১৮ , তারিখ- ২০-০৬-২০২১।
অপরদিকে শনিবার পৃথক আরেক অভিযানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু আহসান রাসেল সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চান্দাইকোনা ঘোষ পাড়া এলাকা থেকে ২ জনকে ৩০টি ইয়াবা সহ আটক করেন। আটকরা হলেন চান্দাইকোনা ঘোষ পাড়ার মৃত ভজহরি কুমার পালের ছেলে ভক্ত কুমার পাল (৩৬) ও চান্দাইকোনা পূর্বপাড়ার রঞ্জিত কুমার সূত্রধরের ছেলে মিঠুন কুমার সূত্রধর (২৬)। এ সময় একই এলাকার আসলাম সেখের ছেলে মোঃ আবু জাফর (৩৭) পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮সনের ৩৬(১) সারনি ১০(ক)/৪১ ধারায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদি হাসান মোস্তাইন বাদি হয়ে ৩ জনকে আসামী করে রায়গঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং ১৭ , তারিখ- ১৯-০৬-২০২১। পৃথক এই দুই মামলার আটক আসামিদের রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।