নাটোরে লালপুরে জানাযা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা গোপালপুর- কলসনগর সড়কের কালুপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম বাদশা (৫৫) লালপুর উপজেলা কালুপাড়া (এয়ার কলোনি ) গ্রামে মৃত: গাদু মালিথার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায, আওয়ামী লীগের প্রবীণ নেতা ও আখচাষী নেতা কমরেড আনছার আলী দুলাল এর বড় ভাই শামসুল হক এর মৃতদেহ জানাযা ও দাফন সর্মúূন করে আবদুর রহিম বাদশা অটোরিকশা যোগে বাড়ি ফেরার সময় রাস্তায় নামলে অপর দিক থেকে আসা অজ্ঞাত একটি সিএনজির সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: ফজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।