নওগাঁর পত্নীতলায় মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম ২য় পর্যায় এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১শত ১৭ পরিবারের সদস্যদের হাতে গৃহ মালিকানার ফোল্ডার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল গাফফার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, পত্নীতলা থানার কর্মকর্তা ইনচার্জ শামসুল আলম শাহ, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খান, নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নজিপুর ইউপি চেয়ারম্যান মো. সাদেক উদ্দিন, আকবরপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, শিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে কর্মসূচীর উদ্বোধন করেন।
মুজিব বর্ষ উপলক্ষ্যে পত্নীতলা উপজেলায় মোট ৩৬৫ জন ১ম শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হচ্ছে। এর মধ্যে গত ২৩ জানুয়ারী ১ম পর্যায়ে ১শত১৪টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং ২য় পর্যায়ে ১শত ১৭টি পরিবারকে ঘর প্রদান করা হলো বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে। উপকারভোগি ভূমিহীন পরিবারের মধ্যে পত্নীতলা ইউনিয়নে ২০টি, নিরমইলে ১২টি, দিবরে ৭টি, আকবরপুরে ৩০টি, কৃষ্ণপুরে ১টি, পাটিচড়ায় ৫টি এবং শিহাড়া ইউনিয়নে ৪২টি পরিবার বলে জানা গেছে।