জমি, ঘর কিছুই ছিলনা। কখনো ভাবতেই পারেনি, এমন পাঁকা ঘর পাবো। জমিসহ ঘরের কাগজপত্র হাতে পেয়ে হাসিমুখে এমন কথা জানালেন উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনোয়ারা বেগম ও কুলসুম বেগম।
মুজিববর্ষে মাননীয় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাঘা উপজেলায় ৩৫টি পাঁকা ঘর পেয়েছে ভূমিহীন-গৃহহীন পরিবার। রোববার (২০ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ের গৃহ হস্তান্তরের উদ্বোধন শেষে তাদের জমির কাগজপত্রসহ ঘর বুঝিয়ে দেওয়া হয়। প্রতিটি ঘরে ব্যয় করা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেদ আহমেদ, ওসি নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, আ.লীগ নেতা মাসুদ রানা তিলুসহ আওয়ামীলগের স্থানীয় নের্তৃবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ ভূমিহীন-গৃহহীন পরিবার।
বাঘার পদ্মার চরের লাইলী বেগম বলেন, “কোনোদিন ভাবিনি আমার নিজের একটি পাকা ঘর হবে। পরিবার নিয়ে এক সাথে থাকবো। সত্যিই মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আমাদের মতো গরিবদের নিয়া ভাবেন।”নতুন একটি ঠিকানা পেয়ে আমি অত্যান্ত খুশি হয়েছি। দুই বছর পূর্বে আমার পদ্মার ভাঙ্গনে বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যায়। সেই থেকে আমি কখনো মেয়ে-জামাই, আবার কখনো-কখনো অন্যার বাড়ীতে থাকতাম। শুধু আমি না আমার মতো আরো ৩৫ জন পেয়েছে পাঁক ঘর ও জমি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, "মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্ন বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের গৃহ ও ভূমিহীনদের নিকট ৩৫টি পাঁকাঘর ও কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলায় ১৬ পরিবারকে ঘর দেওয়া হয়েছিল। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।