প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার মুজিব শতবর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা বাস্তবায়ন হলো সমগ্র দেশ জুড়ে। সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারী বাসবভন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশ ব্যাপি ৫৩ হাজার ৩৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ বিধি ও সামাজিক দূরত্ব মেনে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে ৭৭ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল মুমীত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ,কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে যারা আগে অন্যের জমিতে ছাউনি করে কাটিয়েছেন। যাদের ছিলনা বাড়ি করার মতো জায়গা জমি। মুজিববর্ষে পুনর্বাসিত হচ্ছে সেই সকল উপকারভোগী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাঁকা ঘর নির্মাণ করা হয়েছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে দুটি কক্ষ একটি রান্নার জায়গা ও একটি টয়লেট।