২১ জুন বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠছে মেম্বার প্রার্থীদের প্রচার-প্রচারনা। বৃষ্টিকে উপেক্ষা করে স্বাস্থবিধি মেনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
তারই ধারাবাহিকতায় উপজেলার বার্থী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও দুইবারের নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজের তালা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
বুধবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে মেম্বার প্রার্থী সবুজ খানের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, মাসুদ সরদার, জিএম জসিম হাসান, ফাহাদ মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা। উল্লেখ মেম্বার প্রার্থী সবুজ খান গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।