মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় আশুগঞ্জে দ্বিতীয় দফায় ২০টি গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
রোববার (২০জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০টি পরিবারের মাঝে ভূমি ও গৃহের মালিকানাসহ চাবি বুঝিয়ে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ; চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল মাবুদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন।পরে আমন্ত্রিত অতিথিরা উপকারভোগী পরিবার গুলোর হাতে জমি ও গৃহের মালিকানার দলীল এবং চাবি তুলে দেন। এদিকে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পাওয়ায় উপকারভোগীদের মাঝে একপ্রকার ঈদের আনন্দ বিরাজ করছে। উপকারভোগী আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের মোহাম্মদ শাহীন মিয়া বলেন, আমি দিন মজুরির কাজ করি। ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে কষ্টে দিনাতিপাত করে অন্যের বাড়িতে থাকি। প্রধানমন্ত্রী উপহার হিসেবে ঘর পাওয়ায় ছেলে-মেয়ে নিয়ে সুন্দরভাবে দিন যাপন করতে পারব। উনারমত অনেকেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আশুগঞ্জ উপজেলা পরষিদেও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন, আজকে ২০টি ঘর নির্মাণকাজ সম্পন্ন করে ২০জনকে আনুষ্ঠানিকভাবে চাবি হসআন্তর করা হয়েছে। এগুলো গৃহহীন পরিবারের মাঝে
বিতরণ করা হয়েছে।