সরাইলের অরূয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কুতুব উদ্দিন ভূঁইয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। গতকাল শনিবার ভোরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ্য হয়ে আকস্বিক ভাবে (হৃদ রোগে আক্রান্ত হয়ে) তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ যোহর অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সহস্রাধিক লোকের অংশ গ্রহনে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে অরূয়াইলের প্রধান কবরস্থানে দাফন করা হয়েছে। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন ও উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযায় অংশ গ্রহন করেছেন। শিক্ষানুরাগী কুতুব উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, সরাইল প্রেসক্লাবের ৪ আজীবন সদস্য সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রফিক উদ্দিন ঠাকুর, আবদুস সাত্তার ডিগ্রি কলেজ কমিটির সভাপতি ও আ’লীগ নেতা এডভোকেট কামরূজ্জামান আনসারী, আ’লীগ নেতা, শহীদ বুদ্ধিজীবীর সন্তান ও এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন ও অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।