দিঘলিয়া উপজেলার সদর, বারাকপুর ও গাজীরহাট ইউনিয়নে আরও ত্রিশটি অসহায় ভূমিহীন পরিবার নতুন করে পাবে ত্রিশটি ঘর।
এক সূত্রে জানা যায়, দিঘলিয়া, বারাকপুর ও গাজীরহাট ইউনিয়নের ত্রিশটি পরিবার নতুন করে ঘর পাবে। অসহায় ভূমিহীন পরিবারই শুধু এঘর পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে এ ঘরগুলো দেওয়া হবে। দিঘলিয়া উপজেলা প্রশাসন ইতোমধ্যে ত্রিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ সম্পন্ন করেছে।
প্রায় তিন মাসের এই পথ পরিক্রমায় যারা শ্রম দিয়েছেন, সহায়তা করেছেন সকলের প্রতি কতজ্ঞতা জানিয়েছে উপজেলা প্রশাসন।