মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় বিনামূল্যে জমিসহ ঘর পাচ্ছেন তালিকাভুক্ত ৫৩ হাজার ভূমিহীন পরিবার। এরই মধ্যে ঘর নির্মাণসহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।
যাদের কখনও আশ্রয় আর আবাসনের সংস্থান হয়নি তাদের এবার মাথা গোঁজার ঠাঁই হবে। জীবনের মোড় ঘুরে যাবে-তৈরি হওয়া এমন স্বপ্ন জাগানো ঘরগুলো এখন কেবল হস্তান্তরের অপেক্ষায়।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, যাদের আসলে কেউ দেখার নেই তাদেরই এখানে আশ্রয়ণের ব্যবস্থা করা হয়েছে।
প্রত্যেকটি ঘরে আছে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি বাথরুম ও রান্নাঘর। দুই শতাংশ জমির ওপর নির্মিত একেকটি ঘর পাবেন ভূমিহীনরা।