বগুড়ার আদমদীঘির পালনকুড়ী গ্রামের ৬বছর বয়সের এক শিশু পুত্রকে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ীতে নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় শিশু পুত্রের বাবা বাদী হয়ে শুক্রবার লম্পট কওমী মাদ্রাসার ছাত্র ফরহাদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে ফরহাদ হোসেন পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলুল হক বলেন, আসামি পলাতক আছে গ্রেপ্তারের জোড় চেষ্টা চালানো হচ্ছে।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির পালনকুড়ী গ্রামের কামাল হোসেনের শিশুপুত্র গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার সময় তাদের বাড়ীর খলিয়ানে খেলা করছিলো এ সময় প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন শিশু পুত্রকে পাকা আম দেওয়ার নাম করে শয়ন ঘড়ে নিয়ে জোড়পূর্বক শিশু পুত্রকে বলাৎকার করে। শিশুপুত্র কান্নাকাটি করলে স্থানীয়রা শিশুপুত্র কে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিলে অবস্থা আশংকাজনক হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমান শিশু পুত্র সেখানে চিকিৎসাধিন আছে।
এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, শিশু পুত্রকে বলাৎকার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে।