শুক্রবার (১৮ জুন) নওগাঁর নিয়ামতপুরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাংবাদিক সিরাজুল ইসলামের পিতাসহ একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬ জন।
সাংবাদিক সিরাজুল ইসলাম নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের বালাহৈর গ্রামের নুরুদ্দীনের (৬৮) ছেলে। তিনি জানান, তার পিতাকে সোমবার (১৪ জুন) করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট আসে। শুক্রবার সকাল থেকে শ^াসকষ্ট বাড়তে থাকে তার। তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর সোয়া দু’টায় তার মৃত্যু হয়।
এছাড়া শুক্রবার সকাল সাড়ে সাতটায় একই হাসপাতালে মারা যান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের সুরেশ চন্দ্রের ছেলে বিশ^জিৎ (৩০)।