খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নে কাঠামারী ওয়াপদাস্থ স্লুইসগেটে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন মুহুর্তে ভেঙ্গে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এলাকা বাসি। সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান, ৫নং ওয়ার্ডের কাঠামারী ওয়াপদাস্থ স্লুইসগেটের উপরে আকস্মিক বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। তিনি ওয়াপদার গর্তটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেন। এ স্থানটি ভেঙ্গে গেলে লোকালয়ে পানি প্রবেশ করে জনজীবন, ঘর-বাড়ি, গবাদি পশু, চিংড়ি চাষকৃত হাজার হাজার বিঘার মৎস্য ঘের ও যান-মালের ব্যাপক ক্ষতি হবে। আমি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জায়গাটি পরিদর্শন করি। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি প্রকাশ চন্দ্র সরকার (টুকু), সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক কালিপদ বিশ্বাস, সদস্য দীনেশ তরফদার, দিলীপ রায়, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ মন্ডল, বিজিপি শামুকপোতা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সদানন্দ মন্ডল, মো. হাসান সরদার, মো. ফারুক সানা, বাবু পুলকেশ রায়, মিজান সানা, রাহান, প্রেমাংশু সরকার, অমৃত লাল সরদার ও মো. আলাউদ্দিন সানা প্রমুখ। কোনো রূপ ক্ষতি এড়াতে ওই সমস্যাটি আশু সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় নেতা-কর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পাচ্ছেন খুলনার পাইকগাছা উপজেলার গৃহহীন পরিবারের লোকজন। প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে বারান্দাসহ দুটি কক্ষ,একটি রান্নাঘর ও একটি বাথরুম।