বরগুনা জেলা আইনজীবী সমিতির দীর্ঘ প্রতিক্ষিত কর্মকর্তা নির্বাচন সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কোভিড -১৯'র কারণে একাধিক বার বার্ষিক সাধারন সভা ও নির্বাচনের তারিখ পিছিয়ে গিয়ে নির্ধারিত সময়ের ২ বছর ২ মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত সাধারন সভা শেষে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৫টা এপর্যন্ত ভোট গ্রহন চলে। রাত ৯ টায় ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার আ্যাডঃ আসাদুজ্জামান সেলিম বিজয়ীদের নাম ঘোষনা করেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন,আ্যাডঃ জহুরুল হক নান্না, সম্পাদক নির্বাচিত হয়েছেন,আ্যাডঃ আতিকুল হক।সহ-সভাপতি আ্যাডঃ হুমাউন কবির বাচ্চু, যুগ্ম সম্পাদক আ্যাডঃ জাফর ইকবাল,সহ-সম্পাদক আ্যাডঃ সাইদুল কবির ফারুক (পাথরঘাটা)গ্রন্থাগার সম্পাদক আ্যাডঃ আবু জাফর ওবায়দুল্লাহ,ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক,রুহুল আমিন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আ্যাডঃ জাফর ইকবাল, সদস্য,নির্বাহি কমিটি,সাইদুর রহমান সোহেল,রুহুল আমিন হাওলাদার এবং ইমরান হোসেন।