দিনাজপুরের কাহারোলে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জনশীল গোপাল এর শারীরিক সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির আয়োজনে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের কেউটপাড়া জামে মসজিদে গতকাল ১৮জুন শুক্রবার বাদ জু’মা নামাজের পর জাতীয় সংসদ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় তার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি মোনতাজ উদ্দীন মোল্লা, সাধারন সম্পাদক সামছুল ইসলাম দোয়া মাহফিল পড়ান মসজিদের ইমাম মোঃ এনাম আলী। দোয়ামাহফিলে সার্বিক সহযোগীতা করেন, ইউপি সদস্য সারদা কান্ত রায়, পরিচালনা করেন মোঃ শওকত আলী।