আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পাউবো’র ভেড়ী বাঁধ রক্ষার্থে করনীয়তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি ও সর্বসাধারণের অংশগ্রহণে সভায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙ্গে যাওয়া ভেড়ী বাঁধ নির্মান কাজ সম্পন্ন করে কিভাবে এলাকাবাসীকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন সকলের সাথে মতবিনিময় করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কোহিনূর ইসলাম বাবু, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শহিদুল্যাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল বারিক সহ গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন।