খুলনার দিঘলিয়ায় পাখি শিকারের অপরাধে ভ্রাম্যমান আদালত এক যুবককে অর্থদন্ডে দন্ডিত করেছেন।
উপজেলায় বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে আলোর মিছিল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে উপজেলার লাখোহাটি গ্রামের কয়েকজন পাখি শিকারীর মুখোমুখি হয় আলোর মিছিলের একটি প্রতিনিধি দলের। এই সময় ঐ শিকারী দলকে পাখি শিকার বন্ধ করতে উদ্ভুদ্ধ করা হয় কিন্তু তারা তাদের পাখি শিকার করা কার্যক্রম অব্যাহত রাখে। আলোর মিছিলের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রাজিব এর অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর নিকট তথ্য প্রমান উপস্থাপন করা হলে ১৭ই জুন বৃহস্পতিবার দুপুরে পাখি শিকারী মনিরুল ইসলাম (১৯) নিজের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করলে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১০১২ এর ৩৮(১) ধারায় নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় ও ভবিষ্যতে এই অপরাধ না করার অঙ্গীকার করে।
এই সময় পাখি শিকারীর শাস্তি কমানোর আবেদন করেন স্থানীয় সমাজসেবক তরিকুল ইসলাম সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সমাজসেবক এর নিকট মুচলেকা নেন। পাখি ও বন্যপ্রাণী সংরক্ষনে সরকার কে সহযোগিতা করায় আলোর মিছিল কে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।