বৃহস্পতিবার বিকেলে হরিণবেড় তিতাস নদীর পাড় মাঠে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১ -এর ফাইনাল খেলায় হরিণবেড় জুনিয়র একাদশ টাইব্রেকারে ২-১ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন হরিপুর ইউনিয়র আওয়ামী লীগ সভাপতি হাজ¦ী মোঃ ফারুক মিয়া।এসময় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্রার্চায,উপজেলা যুবলীগ নেতা মহিদুজ্জামান টিটু,দুলন খান,সেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক নির্মল চৌধুরী,ইউপি সদস্য প্রফুল্ল দাস,মোহন লাল দাস,এডভোকেট অনতুষ দাস,আয়োজক কমিটির সদস্য আশুতোষ দাস,রসরাজ দাস,পল্টন দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী নারীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এলইডি টিভি প্রদান করা হয়।উল্লেখ্য এ ফুটবল টুর্নামেন্টে মোট ১০ টি দল অংশ নেয়।