লাখোহাটি গ্রামের একজন পাখি শিকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের মাধ্যমে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর নিকট আত্মসমর্পণ করলে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে একই অপরাধে দোষী সনাক্ত হলে একই আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানান। এ সময় উপস্থিত একজন স্থানীয় সমাজসেবক তার এলাকায় পাখি শিকার করতে দোবেন না বলে লিখিত মুচলেকা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত যুবক উপস্থিত সকলের নিকট তার ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে আর কখনো এই অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন।