খুলনার পাইকগাছায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়ীকে পুলিশ আটক করেছে। বুধবার রাত ৮ টার দিকে সংবাদ পেয়ে উপজেলার গদাইপুর মোবারক সরদারের পোল্ট্রি ফার্মের ভেতর তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় তিন জনকে আটক করা হয়। থানার উপ-পুলিশ পরিদর্শক সঞ্জিত কুমার বিশ্বাস মোবারক সরদারের পরিত্যাক্ত মুরগি খামারে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে গদাইপুরের বাচ্চু খাঁ ছেলে ইমান হোসেন (২২), কাদের সরদারের ছেলে ছাব্বির সরদার (২৪), মটবাটির আমির গাজির ছেলে মান্দার গাজি (২২)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জম উদ্ধার করা হয়। স্থানীয় আবদুল খালেকের ছেলে মুছা মোড়ল (৩৯) জানান, তারা দীর্ঘ দিন ধরে টাকা দিয়ে জুয়া খেলে আসছিলো। তারা একই স্থানে বার বার জুয়া না খেলে স্থান পরিবর্তন করে। ওসি এজাজ শফী জানান, মাদক, জুয়ার ব্যাপারে ছাড় দেওয়া হবে না। আটক ৩ জনের নামে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।