রাজশাহীর গোদাগাড়ীতে সাত বছরের শিশুকে যৌননিপিড়নের অভিযোগে মসজিদের ইমাম নিয়াজ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটির বাবা মামলা দায়ের করলে বেলা ১১ টার দিকে তাকে গ্রেফতার করে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুল ইসলাম তা নিশ্চত করেছেন।
গ্রেফতারকৃত মসজিদের ইমাম নিয়াজ উদ্দিন উপজেলার গোগ্রাম ইউনিয়নের বলিয়াডাইং গ্রামের মৃত মোজাফরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ জুন )সকালে উপজেলার গ্রোগ্রাম ইউনিয়নে শ্রীরামপুর গ্রামের সাত বছরের জনৈক শিশু সকালে স্থানীয় মসজিদের মক্তবে পড়তে যায়। সেখানে ২০-২৫ জন শিশু পড়াশোনা করে। সকালে নির্ধারিত সময়ে সবাই পড়া শেষে চলে গেলে অভিযুক্ত মসজিদের ইমাম শিশুটিকে ডেকে তার শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিয়ে যৌন নিপিড়ন করে এবং তার নিজের পুরুষাঙ্গে জোর করে হাত দিতে বলে।
পরে শিশুটি তার পরিবারকে জানালে শিশুটির পিতা বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করলে মসজিদের ইমাম নিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলে, বৃহস্পতিবার অভিযুক্ত মসজিদের ইমাম কে নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেফতার করে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।