রাজশাহীর বাঘায় ২৪ ঘন্টায় ১৬ জন আক্রান্ত হয়েছে। গত ১২ দিনে আক্রান্ত হয়েছে ৮২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে জানা গছে, বৃস্পপতিবার (১৭ জুন) পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্ত ২৭৩ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৮৯ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলে মাস্ক পরিধান করতে হবে। প্রয়োজন ছাড়া কোনভাবে ঘরের বাইরে যাওয়া যাবেনা বলে তিনি জানান।