দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ২১ জুন। কিন্তু করোনার কারণে ভোটরদের মাঝে তেমন কোন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা না গেলেও প্রার্থীদের প্রচার প্রচারনায় কমতি নেই। বোচাগঞ্জ শহর এলাকাসহ প্রতিটি পাড়া মহল্লায় পোষ্টার, মাইকিং, ব্যানারসহ চলছে শো ডাউনসহ ভোটারদের দ্বারে দ্বারে দিনরাত প্রার্থীরা ছুটছেন। কখনও কখনও স্বাস্থ্যবিধির বালাই দেখা যাচ্ছেন না। তবে অনেক প্রার্থী করোনার কারণে বিভিন্ন কৌশলে ভোটের প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
গত ২০১১ সালে শেষ বারের মত সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১১বছর পর কাক্সিক্ষত ভোট পেয়ে প্রার্থী ও ভোটাররা আনন্দিত হলেও দেশের করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় এই ভোট নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় রয়েছেন। গত ১৫জুন থেকে দিনাজপুর জেলা সদরে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা সদর থেকে ২৮ কিঃ মিঃ দুরে সীমান্ত ঘেষা বোচাগঞ্জ উপজেলার এই সেতাবগঞ্জ পৌরসভা। এরপরেও প্রার্থীরা প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এবার সেতাবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৫জন, সাধারন আসনের কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এবার এই পৌরসভার ভোটাররা ইভিএমে ভোট দিবেন।
৫ মেয়র প্রার্থী সহ ৫১ কাউন্সিলর প্রার্থীরা স্বাস্থ্য বিধি মেনে প্রচার চালিয়ে যাচ্ছেন দিনরাত। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ আসলাম, সতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান দুলাল (নারিকেল গাছ). সতন্ত্র প্রার্থী মোঃ নাহিদ বাশার চৌধুরী (জগ), সতন্ত্র প্রার্থী নাজমুন নাহার মুক্তি (মোাবইল) ও ওয়ার্কাস পার্টির কমরেড রশিদুল ইসলাম (হাতুরি) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, সেতাবগঞ্জ পৌরসভায় ভোটার ২১ হাজার ৩শত ৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩ শত ২৬ ও মহিলা ১১ হাজাার ৩২ জন। মোট ভোট কেন্দ্র ১০টি বুথের সংখ্যা ৭৪টি। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।