বগুড়ার কাহালুতে ৫টি গাঁজার গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মাহবুব আলম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই গ্রামের আবদুল জোব্বার এর বসতবাড়ীর আঙিনা হতে ৫টি গাঁজার গাছ সহ মাদক ব্যবসায়ী তার পুত্র হানিফ মিয়া (৩০) কে আটক করেছে।
কাহালু থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।