ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) ১৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ (ভার্চুয়াল) সমাপ্ত হয়েছে। বুধবার ছিল সমাপনী দিন। বেলা ২টায় জেলা প্রশাসক হায়াত-দৌলা-খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পিফরডি প্রকল্পের পরিচালক ডা. মো. গোলাম ফারূক। পিফরডি প্রকল্পের ডেপুটি টিম লিডার নাজির আহমেদ খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পিফরডি প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ান। দ্বিতীয় পর্বে শুরূ হয় প্রশিক্ষণ। প্রশিক্ষক ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ও পিফরডি প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আয়েশা আক্তার ও উপসচিব পিফরডি প্রকল্পের এ্যাসিসটেন্ট প্রজেক্ট ডিরেক্টর মো. মুখলেছুর রহমান। উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সমন্বয়কারী মোজাম্মেল হক নিয়োগী, সিভিল সোসাইটি সমন্বয়কারী মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী, সিলেট রিজিওনের আঞ্চলিক সমন্বয়কারী মো. আলমগীর মিয়া। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপণায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ফ্যাসিলিটেটর খোদেজা বেগম। আজকের প্রশিক্ষণে সেবা প্রদান প্রতিশ্রƒতি বা নাগরিক সনদ, তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার কৌশল ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা এ চার গুরূত্বপূর্ণ টুলসের উপর বিশদ আলোচনা করেছেন দুই প্রশিক্ষক। প্রশিক্ষণ সমাপনী বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডিপিএপ এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আরজু।
প্রসঙ্গত: ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিত্বে ও ব্রিটিশ কাউন্সিলের বাস্তবায়নে গত দুই বছরেরও অধিক সময় ধরে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে পিফরডি প্রকল্পের কাজ। আর এ প্রকল্পের ব্যবস্থাপণায় ব্রাহ্মণবাড়িয়ায় ভার্চুয়াল পদ্ধতিতে গত ২৫ মে থেকে শুরূ হয়েছিল জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) ২০ সদস্যের অংশগ্রহণে বুনিয়াদি প্রশিক্ষণ। প্রশিক্ষণে সমস্যা কি? ইস্যু কি? কার্যকারণ সম্পর্ক কি? সামাজিক ইস্যুর কার্যকরণ সম্পর্ক, বার্তা, বার্তার ধরণ, সমস্যা বৃক্ষ, নেতা, নেতার ধরণ, গ্রহণযোগ্য নেতা, এডভোকেসি, এডভোকেসির ধরণ, সফল এডভোকেসির পদ্ধতি বা পক্রিয়া, শিশু কারা? বাল্যবিয়ে কি? ব্রাহ্মণবাড়িয়া জেলায় কেন বাল্যবিয়ে হচ্ছে? বাল্যবিয়ের কারণে সৃষ্ট সমস্যা সমূহ, সমাধানের উপায়, প্রত্যাশিত ফলাফল ও বাল্যবিয়ে বন্ধ হলে সমাজ গ্রাম উপজেলা জেলা তথা দেশ কিভাবে উপকৃত হবে? সমস্যা বৃক্ষের মাধ্যমে সমস্যার বিশ্লেষণ, সমস্যার কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও সমাজ কাঠামো এসব বিষয়ে বিশদ ভাবে ধারণা দেওয়া হয়েছে প্রশিক্ষণার্থী ডিপিএফ সদস্যদের।