বন্যা, নদী ভাঙ্গন, ঘুর্নিঝড়সহ প্রাকৃতিক দৃর্যোগ মোকাবেলার লক্ষে দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় আদমদীঘি উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র, অসহায় প্রায় ২শত শিশু ও ১শত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হক সাম, আবদুল হক আবুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।