আইলা, সিডর, আম্ফান তার পর ইয়াস, উপকুলীয় জনপদ কয়রাকে ছিন্ন ভিন্ন, বিপন্ন, বিপর্যস্থ করেছে। মানবতার চরম বিপর্যয় ঘটিয়েছে, প্রকৃতির রুদ্রমুর্তি ছিল সিডর, আইলা আর আম্ফানে কিন্তু সদ্য আবিভূত হয়ে শেষ হওয়া ইয়াসের রুদ্রমূর্তি, বিভৃষতা থাকলেও বিপন্নতা আর জন মানুষের চরম ক্ষয়ক্ষুিতর দোরগোড়ায় নিয়েছে। উপজেলার জেলার প্রায় ৩০ হাজার মানব সন্তান পানি বন্দী জীবন যাপন করছে। আম্ফানের ক্ষত শুকাইনি দক্ষিন বেদকাশি,উত্তর বেদকাশি ও কয়রা সদরের বিস্তীর্ন জনপদে, তার উপর গত ২৬ মে ইয়াস, কয়রা বরাবরই দুর্যোগ প্রবন এলাকা এবং প্রাকৃতিক দূর্যোগ দূর্বিপাকে সর্বপ্রথম আঘাত হানে বেড়িবাধ গুলোতে, কিন্তু বাস্তবতা হলো সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড কয়রাবাসিকে রক্ষার মুলস্তম্ভ বেড়ি বাঁধ গুলোর যথাযথ সংরক্ষন, সুদৃঢ়, মজবুত ও টেকসই করেনি, যার খেসারাত দিতে হচ্ছে লাখ লাখ মানুষের। কেবল জীবন যাত্রায় বিপন্নতা নয়, অর্থনীতিতে ও নেমে এসেছে দুরবস্থা, বাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রামে প্রবেশ করেছে নদী আর সাগরের লবনাক্ত পানি যা জনসাধারনের বসত ঘর, রান্না ঘর ছুইছে, গবাদী পশু আর মানুষ একই সাথে বসবাস করছে, সাপ, ব্যাঙ, মাছ আর মানুষ একই বৃত্তে দিন ও রাত যাপন করে চলেছে। ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব প্রত্যক্ষ করা যাইনি, অর্থাৎ ঝড় বা ব্যাপক ঝড় বাতাস প্রত্যক্ষ করা যাইনি কিন্তু পানি প্রবাহের অবিরাম অনুপ্রবেশ, একের পর এক বাঁধ ভেঙ্গে জনপদ প্লাবিত হওয়া যেন জীবনের সাথে জবিনের যুদ্ধাবস্থা। কোটি কোটি টাকার চিংড়ী ভেসে গেছে, ঘের ব্যবসায়ীদের একটি অংশ পথে বসতে চলেছে। গত কয়েক দিন যাবৎ নদী সংলগ্ন ঘেরগুলোতে জোয়ারের সময়ে পানি প্রবেশ করছে ভাটায় নেমে যাচ্ছে, অনেক ঘের ব্যবসায়ীরা মৌসুমের প্রথম চালানের চিংড়ী বাজারজাত করতেও পারেনি, কেবল চিংড়ী নয় বেসে গেছে কোটি কোটি টাকার সাদা প্রজাতির মাছ। সম্প্রতি ২/১ বছর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাবে সাদা প্রজাতির মাছ চাষ হচ্ছে। চিংড়ী ঘেরগুলোতে আষাঢ়, শ্রাবন মাসে পানির লবনাক্ততা হ্যাস পেলে সাদা প্রজাতির মাছ ছাড়া হয়, আর সেই পরিস্থিতিতে সাদা মাছ চাষে বিশেষ বিপ্লব হয়েছে, কিন্তু সর্বনাশ ইয়াস আর দুর্বল, অরক্ষিত বেড়িবাধ ভেঙ্গে যাওয়ায় চাষীদের স্বপ্ন আর অর্থ দুটোই সর্বশান্ত হয়েছে। বীজতলায় পানি জমেছে, নানান ধরনের রবিশষ্য, কাটা খদ নষ্ট হয়েছে দক্ষিন বেদকাশি,উত্তর বেদকাশি,কয়রা সদর, মহারাজপুর আর বাগালী ইউনিয়নের মানুষের কান্না আতঙ্ক আর উদ্বেগ একাকার, চেষ্টা করছে বেঁচে থাকবার, আর তাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ নির্মানে দিন রাত কাজ করছে জন সাধারন। যত ক্ষোভ আর অনিষ্টের কার হিসেবে চিহিৃত করছেন পানি উন্নয়ন বোর্ডকে। জনসাধারনের এই চরম দুঃসময়ে কেবল উচ্চারণ হচ্ছে বেড়িবাঁধ না ভাঙ্গলে এমন ক্ষতি হতো না। উপকুলীয় এলাকার সর্বশান্ত মানুষ গুলোর বারবার উচ্চারণ তারা ত্রান নয় তারা চায় টেকসই বাঁধ, যে বাঁধ নদরি উত্তাল স্রােতকে রোধ করবে, প্রকৃতির হিংস্রতাকে প্রতিহত করবে, বারবার অর্থ বরাদ্ধ হয়, ভাঙ্গন রোধে কাজ হয়, কিন্তু বাস্তবতা হলো সেই কাজ কতটুকু টেকসই, মজবুত ও স্থায়ী বাঁধের জন্য যথাযথ? কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় ভাংগন রোধে দৃশ্যতঃ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ চলছে, কয়রা উপজেলা প্রশাসন ভাঙ্গন কবলিত, পানি বন্দী মানুষের পাশের থাকছেন, বিশেষ করে বাঁধ নির্মান সশরীরে উপস্থিত থাকছেন। উপকুলীয় এ জনপদ কয়রার সর্বস্তরের মানুষের প্রত্যাশা কয়রা উপজেলা প্রশাসন যন্ত্র সরকারের উচ্চমহলকে অবহিত করবেন পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতায় উপজেলা বাসি কতটুকু ক্ষতিগ্রস্থ এবং স্থায়ী বাঁধ নির্মানে যথাযথ ব্যবস্থা গ্রহণ।