খুলনার পাইকগাছায় মাদকাসক্ত যুবককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ৩টায় উপজেলার মৌখালী বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে মাদকাসক্ত অবস্থায় মশিউর রহমান (২০) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। সে উপজেলার গজালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক দ্রব্যের সাথে আসক্ত রয়েছে বলে স্থানীয়রা জানায়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের জেল দেন। এ সময় উপস্থিত ছিলেন, থানা কর্মকর্তা ইনচার্জ এজাজ শফী, এসআই আবদুস সামাদ, পেশকার দীপংকর ও কনসটেবল ইয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, মাদকের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।