বগুড়ার আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে কালাম কাজী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কালাম কাজী উপজেলা সদরের ছোট জিনইর গ্রামের মৃত আবদুল কাজীর ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের সকলের অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে ছটফট করতে থাকে কালাম কাজী। পরিবারের লোকজন টের পেয়ে তৎক্ষনাত একটি চার্জার ভ্যান যোগে তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতে সে মারা যায়।