শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগ কর্তৃক বুধবার সকালে নালিতাাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী পরিশ সুপার নালিতাবাড়ী সার্কেলের এক নিকট স্মারকলিপী প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ আল হোসাইন সৈকত, নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান আনারুল, জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক এস এ রাসেল, জেলা ছাত্রলীগের উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাব্বির আহমেদ বাদশা, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক সা'আদ আল জুনাইদ, নালিতাবাড়ী পৌর ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিয়াদ প্রমুখ। বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখা, নালিতাবাড়ী উপজেলা শাখা ও নালিতাবাড়ী পৌর শাখা ছাত্রলীগের নের্তৃবৃন্দ।
জেলা ছাত্রলীগ উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাব্বির আহমেদ বাদশা বলেন, সামম্প্রতিক সময়ে মাদক ও কিশোর গ্যাং সৃষ্টিকারী ও উশৃংখল বেড়ে যাওয়ায় সমাজে অস্তিরতা অশান্তি আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফলে জনমনে এর প্রভাব পড়ছে। বিষয়টি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ অতি প্রয়োজন। শহরে ও গ্রামে কারা এই ধরনের কার্যক্রম করে তার তালিকা প্রস্তুত করে প্রশাসনের অভিযান চলানোর জন্য আমরা স্মারক লিপি পেশ করালাম।