যশোরে বুধবার নতুন করে আরও ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার জনের। মৃতরা হলো, বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়ন পরিষদের সচিব তুহিন (৪০), মণিরামপুর উপজেলার রাজগজ্ঞের শাহাব উদ্দীন (৬২), ঝিকরগাছা নাভারণের আসাদুর রহমান (৫০), চৌগাছা উপজেলার বড় খানপুর গ্রামের আমিল মল্লিক (৫০)। নতুন আক্রান্ত ১৬৫ জনের মধ্যে সদর উপজেলার ১৬৫ জন। এছাড়া, কেশবপুরে ৪, ঝিকরগাছায় ১১, অভয়নগরের ২০ ও মণিরামপুরের ১ জন করে রয়েছে।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্ডন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৮৭৪৭ জন। সুস্থ হয়েছে ৬৭২০ জন। মৃত্যু হযেছে ৯৬ জনের। হাসপাতাল আইসোলেশনে ৭৪ জন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের ইয়োলোজনে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে।
করেনা উপসর্গ নিয়ে ১৫জুন রাজগজ্ঞের শাহাব উদ্দীন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইয়োলোজোনে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন ভোরে তার মৃত্যু হয়েছে।
১৫ জুন সকালে করোনা উপসর্গ নিয়ে নাভারণের আসাদুর রহমান ইয়োলোজোনে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়েছে।
১৬ জুন সকাল ৮টা ২০ মিনিটে বড় খানপুর গ্রামের আমিল মল্লিক করোনা উপসর্গ ইয়োলোজোনে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের রেডজোনে ২১ জন ভর্তি হযেছেন। ছাড়পত্র নিয়েছেন ২২ জন। বর্তমান চিকিৎসাধীন ৭৪ জন।