বগুড়ার কাহালুতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ।
কাহালু থানার এসআই মাহবুব আলম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার পাইকড় ইউনিয়নের ভুগইল কালিতলা মার্কেটের সামনে থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ রায়হান (৩২) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রায়হান উপজেলার পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাহালু থানার কর্মকর্তা ইনচার্জ ওসি মো. আমবার হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।