পুঠিয়ায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এতে করে কিছু মানুষের ভেতর চরম আতঙ্ক দেখা দিয়েছে। আবার বেশিরভাগ মানুষের মাঝে করোনা বিষয়ে তেমন কোনো গুরুত্ব নেই। জনবহুল এলাকায়গুলোতে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দুরত্বের ছিটেফোটা দেখা যাচ্ছে না। উপজেলা প্রশাসন সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য প্র্রচার অভিযান এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করচ্ছেন। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুর মতিন বলেন, গত ২৪ ঘন্টায় উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত হয়েছে। এই নিয়ে মোট ২৬৩ জনের করোনা রোগি শনাক্ত করা হলো। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৬৫ জন। চিকিৎসাধিন আছেন, ৯৫ জন ও আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। করোনা আক্রান্ত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর আক্রান্তদের বাড়িতেই আইশোলেসনে রাখা হচ্ছে। তবে রোগির অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্ত রোগিদের চিকিৎসকরা সার্বক্ষনিক দেখাশুনা করছেন। রাজশাহীর সর্ববৃহৎ পুঠিয়ার বানেশ্বর আমের আড়তে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দুরত্বের ছিটেফোটা দেখা যাচ্ছে না বলে এলাকার সুধী মহলরা অভিযোগ তুলেছেন। আমের আড়তে প্রতিদিন হাজার হাজার মানুষ একসঙ্গে জমায়েত হতে দেখা যাচ্ছে। বেশিরভাগ মানুষের করোনা বিষয়ে তেমন কোনো গুরুত্ব নেই। সচেতন ব্যক্তিরা বলছেন,ভ্রাম্যমান আদালত এবং আইনগত ব্যবস্থা নেওয়া পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে,দুই/এক জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট এলাকা সুধী ব্যক্তি, প্রভাবশালীদের নিয়ে উপজেলার বড় বড় এলাকাগুলোতে ব্যাপক প্রচারনা করতে হবে। শুধু উপজেলা প্রশাসন করোনা মোকাবেলা করার জন্য। কিছু সাধারণ মানুষ করোনা ব্যাপারে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, করোনার সংক্রমন ঠেকাতে প্রতিনিয়ত উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। জনবহুল এলাকাগুলোতে করোনা বিষয়ে প্রচারনা করা হচ্ছে। সেই সাথে স্বাস্থ্য বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।