পাবনার সাঁথিয়া প্রথম শ্রেনীর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৩৭ কোটি ১৬ লাখ ১৯ হাজার ৭২৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভা সেমিনারকক্ষে পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে ও কার্যসহকারী আবু ইছা শফিউল আলমের পরিচালনায় বাজেট অধিবেশনে বক্তব্য দেন অধ্যাপক আব্দুদ দাইন ,সহকারী অধ্যাপক আবদুল হাই, সাংবাদিক আশিক ইকবাল রাসেল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মোজাম্মেল হক খান,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম,সহ-সভাপতি মনসুর আলম খোকন,প্রভাষক জালাল উদ্দিন এবং সাংবাদিক রতন কুমার দাস, মীর নজমূল বারী নাহিদ,আরিফুল ইসলাম,ফারুক হোসেন,মাজেদ মোল্লা, আঃ সাত্তার এবং পৌর সভার কাউন্সিলরবৃন্দ প্রমুখ।
পরে কোষাধ্যক্ষ আবদুল বারেক এ বাজেট উপস্থাপন করেন।এ বাজেটে উন্নয়ন ও রাজস্ব আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার ৫৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়াও এই অর্থ বছরে বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৫৪ টাকা।
মেয়র মাহবুবুল আলম বাচ্চু জানান, এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, বিদ্যুৎ লাইন এবং নগর অবকাঠামো নিমার্ণসহ নাগরিকদের জীবনমান উন্নয়নে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।