রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা কাবাতুল্লাহকে লাঞ্চিতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ জুন) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাবাতুল্লাহ সরকার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা যায়, শনিবার (১২ জুন) মনিগ্রাম বাজারে মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল গণি সদস্য আফাজ উদ্দিন, আবদুস সামাদ, শাহিন আলমসহ কয়েকজন কাবাতুল্লাহ সরকারকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। কি কারণে তাকে লাঞ্চিত করা হয়। সেই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাবাতুল্লাহ সরকার।
আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টুকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, মুঞ্জুরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
সভায় লাঞ্চিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আগামী দুই দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সির্দ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অদ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলুসহ কার্য্যকারী কমিটির সদস্য।
কাবাতুল্লাহ সরকার লাঞ্চিতের ঘটনার পর তিনি বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি আফাজ উদ্দিন ও শাহিন আলমকে আটক করে পুলিশ।
এ বিষয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য জেলা কমিটির নিকট প্রতিবেদন পাঠানো হবে।