রাজশাহীর বাঘায় ২৪ ঘন্টায় ১৩ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত ১০ দিনে আক্রান্ত হয়েছে ৬০ জন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গছে, মঙ্গলবার (১৫ জুন) পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়েছে ২৫১ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৬৭ জন। ২০২০ সালের ৬ এপ্রিল থেকে উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, তুলনামূলকভাবে উপজেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কিত না হয়ে, সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক পরিধান করতে হবে। প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে যাওয়া যাবেনা।