সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিম-১ সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে ২ টি ইঞ্জিন চালিত ট্রলার, ১ টি ডিঙ্গি নৌকা অবৈধ জাল সহ ৫ জেলেকে আটক করেছে। জানা গেছে, সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিম-১ টিম লিডার জহিরুল ইসলামের নেতৃত্বে গত ৯ জুন হতে ১৫ জুন সপ্তাহ ব্যাপী খুলনা রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল ট্রলার, নৌকা সহ জেলেদের আটক করে। এ সময় অবৈধ জাল সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) মোঃ আবু সালেহ বলেন, সুন্দরবনে স্মার্ট টিমের অভিযান অব্যাহত রয়েছে। স্মার্ট টিমের অভিযানে সুন্দরবনের অপরাধ প্রবনতা অনেক কমে গেছে। এটি চলমান থাকবে বলে তিনি জানান।