বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে দূর্যোগে বিধ্বস্ত উপকূল মানুষ। সুরক্ষায় খুলনার পাইকগাছায় উপকূল পরিবেশ সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়লকে আহ্বায়ক করা হয়েছে। আগামী সভায় ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল। সভায় বক্তৃতা করেন, অ্যাড. প্রশান্ত ঘোষ, পিযূষ কান্তি সরকার, শফিকুল ইসলাম কচি, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, প্রভাষক মোমিনুদ্দিন, বিশ্বদেব অধিকারী, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, আজমল হোসেন, সরদার মোজাম্মেল হোসেন, মো. সাদেকুরজ্জামান, রেজাউল করিম খোকন, প্রভাষক আবদুল ওহাব বাবলু, প্রভাষক বিষ্ণুপদ মন্ডল, সরদার আমিনুল ইসলাম, অ্যাড. রবীন মন্ডল, আবদুল কুদ্দুস সানা, এসনেয়ারা, রওশনারা, কয়রা উপজেলার রবীন বাছাড় ও দেব্রত মন্ডল প্রমুখ। কয়রা-পাইকগাছাসহ পার্শ্ববর্তী উপজেলা থেকে কমিটিতে সদস্য অর্ন্তভূক্ত করা হবে।