দিনাজপুরের পার্বতীপুরে প্রধানমন্ত্রীর তহবিলের আর্থিক সহায়তা হিসেবে প্রতিবন্ধি, দুস্থ্য, বিধবা, দরিদ্র পরিবার ১৬ জনকে ৬ লাখ ৯০ হাজার টাকার চেক দেয়া হয়। এছাড়ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ঐচ্ছিক তহবিল থেকে আরও ২২ জনকে আর্থিক সহায়তার নগদ ১ লাখ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে আর্থিক সহায়তার চেক ও টাকা তুলে দেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন প্রমুখ।
রামপুর ইউনিয়নের জমিরহাট গ্রামের কাওসার আলী বলেন, মহামারি করোনার সময়ে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা আমার অনেক উপকার হলো। আইজকা এই টাকা পাইয়া আমার খুব ভালো হইছে।
আরেক সুবিধাভোগী কুলসুম বিবি বলেন, পরিবারের চাহিদা মেটাতে স্বামীর পাশাপাশি কাজ করি।‘অন্যের বাড়িতে কাজ করে আমার সংসার চলে। করোনার কারণে অনেক দিন কাজ বন্ধ।